1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

নির্বাচনী সহিংসতার মামলায় সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
409

বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ভোররাতে তাড়াশ পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বাবুল শেখ। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে আব্দুল মান্নান তালুকদারের ওপর হামলা চালানো হয়। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামিদের একজন বাবুল শেখ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

01

02

Tags:

409
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত