1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
                   
                       

সিরাজগঞ্জে আমন চাষাবাদে বাম্পার ফলন, ধান কাটা পুরোদমে শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে আমন চাষাবাদে বাম্পার ফলন
241

সিরাজগঞ্জে রোপা আমন ধান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। এ নতুন ধান হাট-বাজারে উঠছে। দাম ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে এবার ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে কৃষকেরা। এ জেলার শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলাসহ সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে নানা জাতের রোপা আমন ধানের চারা যথাসময়ে জমিতে রোপণ করা হয়েছে। এ চাষাবাদে কৃষকদের নানারকম সহযোগিতা ও পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে ব্রি ধান ৯০, ৭১, ৭৫, ৪৯, ১০৩ জাতের ধানের চারা। এ চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকরাও বেশি রোপণ করেছেন। মাঠে মাঠে এখন পাকা ধানের দৃশ্য চোখে পড়ার মতো। বর্তমানে হাট-বাজারে সাড়ে ১২’শ টাকা থেকে ১৪’শ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের চিকন মোটা ধান। তবে ব্রি ধান ৯০ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২১’শ টাকায়।

স্থানীয় কৃষকরা বলছেন, এবার জমিতে ধানের চারা রোপণের আগে-পরে দফায় দফায় বর্ষণ হওয়ায় খরচ কম হয়েছে। গত বছরের চেয়ে এবার ধান চাষাবাদে ফলন বেশি হয়েছে। এ জেলার বিভিন্ন স্থানে পুরোদমে ধান কাটাও শুরু হয়েছে। মাঠে ও গ্রামের বাড়িতেও এ কাটা ধান মাড়াই ঘিরে রয়েছে অন্যরকম আনন্দ। ইতোমধ্যেই প্রায় ৪০% এ ধান কাটা শেষ হয়েছে। এজন্য শ্রমিকের দামও এখন কিছুটা বেশি হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এবার রোপা আমন চাষাবাদ কিছুটা বেশি হয়েছে। ইতোমধ্যেই পুরোদমে এ ধান কাটা শুরু হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত