1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সলঙ্গায় অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছাবে রমাদান ফুড প্যাক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
67

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা Aid Appeal Australia। সংস্থাটির সিরাজগঞ্জ জেলার সলঙ্গা টিম এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

সংস্থার সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে সলঙ্গার বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের ঘরে ঘরে ফুড প্যাক পৌঁছে দিতে ‘রমাদান ফুড ভ্যান’ কার্যক্রম শুরু হয়েছে। এই ভ্যানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সম্মানজনকভাবে সহায়তা গ্রহণ করতে পারেন।

সংস্থার স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, রমাদান মাসকে সামনে রেখে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তালিকাভুক্ত অসহায়, দিনমজুর, বৃদ্ধ ও কর্মহীন পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব ফুড প্যাক বিতরণ করা হবে।

Aid Appeal Australia দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বন্যা, শীতকালীন দুর্যোগ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমাদানের আগে এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য অনেক উপকারে আসবে এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত