সিরাজগঞ্জে পৃথক দুই ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও শাহজাদপুরে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী ও বিল পাকুরিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা হাজী দারাজ জামানের ধানক্ষেতে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের মুখে দাড়ি ছিল এবং তিনি শীতের সোয়েটার পরা অবস্থায় ছিলেন। মরদেহটি কাদামাখা ছিল। পুলিশ জানিয়েছে, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে, একই দিন সকালে শাহজাদপুর উপজেলার বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী সাগর আলী জানান, হৃদয় হোসেন মোটরসাইকেলে করে বগুড়া থেকে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে মাদলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
50
সিরাজগঞ্জে পৃথক দুই ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও শাহজাদপুরে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী ও বিল পাকুরিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা হাজী দারাজ জামানের ধানক্ষেতে প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের মুখে দাড়ি ছিল এবং তিনি শীতের সোয়েটার পরা অবস্থায় ছিলেন। মরদেহটি কাদামাখা ছিল। পুলিশ জানিয়েছে, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দিন সকালে শাহজাদপুর উপজেলার বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী সাগর আলী জানান, হৃদয় হোসেন মোটরসাইকেলে করে বগুড়া থেকে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে মাদলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।