1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিনিয়র সাংবাদিক আবু আলীর পিতার ইন্তেকাল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
69

আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য আবু আলীর সম্মানিত পিতা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুম হাবিবুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের বাসিন্দা ও মোড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি মরহুম আলীর সন্তান। শিক্ষকতা পেশায় দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে আগেই ইন্তেকাল করেছেন। তিনি মোট পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন।

মরহুমের জানাজা নামাজ শিমলা কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
এছাড়া সাংবাদিক মহল ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের মৃত্যুতে পৃথকভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত