1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
672

সিরাজগঞ্জের ক্রিকেট অঙ্গনের জন্য এসেছে আনন্দের খবর। বিপিএল ২০২৫ সালের নিলামে দুই তরুণ খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। ১৯ লাখ টাকায় স্পিনিং অলরাউন্ডার ওয়াসি সিদ্দিকিকে দলে নিয়েছে রাজশাহী, ওপেনিং ব্যাটার হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

৩০ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল খেলোয়াড় নিলামে দুজনেরই ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। নিলামের শুরুতে সোহানকে দলে পাওয়ার জন্য রাজশাহী ও চট্টগ্রামের মধ্যে দারুণ বিডিং প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিড করে নোয়াখালী এক্সপ্রেস তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সোহানকে এই মৌসুমে মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আর ওয়াসি সিদ্দিকির ওপর আগ্রহ দেখায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ১৯ লাখ টাকায় তাকে দলে ভেড়ানো হয়। তরুণ স্পিনিং অলরাউন্ডার হিসেবে ওয়াসির সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে আলোচনায় এনে দিয়েছে।

সিরাজগঞ্জের ক্রিকেটপ্রেমীরা দুজনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত