1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

ঐতিহাসিক গাড়াদাহ মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
118

ঐতিহাসিক গাড়াদাহ মাঠে অনুষ্ঠিত স্বপ্নের ফাইনালে ১–০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল। রোমাঞ্চকর এই ফাইনালে প্রতিপক্ষ গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে শিরোপা ঘরে তোলে সিরাজগঞ্জের এই উদীয়মান দল।

ম্যাচের শুরু থেকেই উভয় দলই নান্দনিক ফুটবল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে রাখে। গ্যালারিভর্তি দর্শকরা দারুণ উত্তেজনার অভিজ্ঞতা উপভোগ করেন। আক্রমণ–প্রতি–আক্রমণে ভরপুর খেলায় গোলের অপেক্ষা শেষে ভাঙে ম্যাচের শেষ মুহূর্তে।

শেষ মিনিটে জাফরের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন জুবায়ের। তার করা লক্ষ্যভেদী শট গাইবান্ধার গোলরক্ষক রাকিবের হাত ফাঁকি দিয়ে প্রথমে ক্রসবারে লেগে পরে জালের পথ খুঁজে নেয়। এই একমাত্র গোলই নির্ধারণ করে দেয় ফাইনালের ভাগ্য এবং শিরোপা তোলে সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব।

দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের মধ্যে এ বিজয়কে ঘিরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়া অঙ্গনের মানুষজনও দলটির এই সাফল্যকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত