1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

রায়গঞ্জে জামায়াতের প্রার্থী আ. সামাদের গণসংযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
রায়গঞ্জে জামায়াতের প্রার্থী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাশী বাজার এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের ড. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ ব্যাপক গণসংযোগ, নির্বাচনী মিছিল ও সমাবেশ করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাট পাঙ্গাশী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ শুরু হলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। একপর্যায় তা বড় মিছিলে রূপ নেয়।

মানুষের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা নির্বাচনমুখর হয়ে ওঠে। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন হাট পাঙ্গাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, সেক্রেটারি ড. এস এম মনসুর আলী, কর্মপরিষদ সদস্য গোলাম আজম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি ড. মো. কামরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে মূল্যায়নের কথা তুলে ধরেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত