1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ে আশাবাদী সিরাজগঞ্জ জেলা ফুটবল দল

নাজমুল ইসলাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
307

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের ফুটবল কোচ ও অধিনায়ক জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। বাফুফে ভবনে শুক্রবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর বিকেল ২টায় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে সিরাজগঞ্জ ও দিনাজপুর, যা দেশের গ্রাসরুট ফুটবলের সবচেয়ে বড় লড়াই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। এছাড়া ছিলেন বিএফএফ নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহিন)।
জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ে আশাবাদী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অংশ নেন দলের প্রধান কোচ মাহবুবুল আলম এবং অধিনায়ক মিলন কাসেম। তারা জানান, সিরাজগঞ্জ দল প্রস্তুত এবং এই ঐতিহাসিক ম্যাচে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। পুরো জেলা থেকেই সমর্থকদের বিশাল উৎসাহ–উদ্দীপনা পাওয়া যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

দিনাজপুর দলের প্রধান কোচ শামীম আহমেদ এবং অধিনায়ক মোঃ মাসুদ রানা ও সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা দুই দলের জন্যই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু ও চমৎকার ম্যাচের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাইনাল ম্যাচকে ঘিরে সিরাজগঞ্জে এখন উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থা ও কোচিং স্টাফদের আশা, সিরাজগঞ্জ দল মাঠে নিজেদের সেরা সামর্থ্য দেখিয়ে শিরোপা নিয়ে ঘরে ফিরবে।

আগামীকালের ম্যাচের প্রতি সিরাজগঞ্জবাসীর দৃষ্টি এখন রাজধানীর মোস্তফা কামাল স্টেডিয়ামের দিকে, যেখানে ইতিহাস গড়ার অপেক্ষায় সিরাজগঞ্জের ফুটবল তারকারা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত