1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শহীদ মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
477

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে কাদাই এলাকার ছোয়ামণি রিসোর্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভায় জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় দলীয় বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অদম্য ধারা-যা তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা দিয়েছে-সেই চেতনা ধারণ করেই বিএনপি আগামী দিনগুলোতে কাজ করবে।

মীর স্নিগ্ধ বলেন, “জুলাইয়ের শহীদদের আদর্শ আমাদের পথ দেখায়। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব।”
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শহীদ মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের মতবিনিময়
সভায় তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ঐক্য জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

01

02

Tags: , ,

477
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত