1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে উদ্যোক্তা উন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
270

শিল্প খাতের প্রতিযোগিতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (Entrepreneurship Development Program)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে সিরাজগঞ্জে। মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে ৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

সিরাজগঞ্জ শহরের ডাব্লিউএফ ফুড ও চায়নিজ হোটেলে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) এই কর্মসূচি উদ্বোধন হয়। প্রশিক্ষণ আয়োজন করছে ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। আর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জুনিয়র ডাইরেক্টর আইয়ুব আলী।

এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD) এর অধীনে পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, এবং নতুন উদ্যোগ নিতে আগ্রহী তরুণরা অংশ নিচ্ছেন। এতে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, এবং উদ্ভাবনমূলক ব্যবসায়িক ধারণা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

01

02

Tags: ,

270
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত