1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বাসদের নানা আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে

বিপ্লবী নারী ও তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা ইলা মিত্রের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিছিল ও নওগাঁ যাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাসদের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং ইলা মিত্রের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা নওগাঁর উদ্দেশ্যে রওনা হন, যেখানে মূল সমাবেশটি অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, ইলা মিত্র ছিলেন বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর তেভাগা আন্দোলনে নেতৃত্ব শুধু নারীর মুক্তির লড়াই নয়, শোষণবিরোধী সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাঁরা ইলা মিত্রের আদর্শে সমাজ পরিবর্তনের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইলা মিত্রের জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। রাজশাহীর নাচোলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ব্রিটিশবিরোধী ও জমিদার-বিরোধী সংগ্রামে আইকনিক নেতা হিসেবে পরিচিত হন। তাঁর সাহস, মানবিকতা ও রাজনৈতিক অঙ্গীকার আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত