1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
138

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক সজিব সরকারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌর শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারা আজ ছাত্রদলের পতাকাতলে এসেছে—এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা। তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে বড় ধরনের সংস্কার হয়েছে এবং বর্তমানে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা তাদের বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তারা ছাত্রদলে যোগ দিয়েছেন।

তারা আরও বলেন, দেড় বছর নির্দলীয় ব্যানারে কাজ করেছি। কিন্তু একটি গুপ্ত বাহিনী এই ব্যানারকে কাজে লাগিয়ে অপকর্ম করত। এ জন্য আমারা দীর্ঘদিন ব্যানারটাকে ধরে রেখেছিলাম। এখন আমরা ছাত্রদলের যোগদান করেছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নতুন যোগদানকারীরা সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত