1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

এইচএসসি ফলাফল: রাজশাহী শিক্ষাবোর্ডে সবার পেছনে সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
এইচএসসি ফলাফল
523

সারাদেশের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে সিরাজগঞ্জ জেলার ফলাফল সবচেয়ে খারাপ। পাসের হারে সবার শীর্ষে রয়েছে রাজশাহী জেলা আর সবার পেছনে রয়েছে সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলার এবছরের এইচএসসি পাসের হার ৪৮ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী জেলায় এ বছর পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে বগুড়া জেলা। এ জেলার পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। এ জেলার পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ। ৫৪ দশমিক ৬৫ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাবনা জেলা।

ছাড়া পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলা। এ জেলাগুলোর পাশের হার যথাক্রমে ৫৩ দশমিক ৬৭ শতাংশ, ৫১ দশমিক ৫৯ শতাংশ ও ৫০ দশমিক ৪১ শতাংশ। আর সবার নিচে আছে সিরাজগঞ্জ। এ জেলায় এবার পাসের হার ৪৮ দশমিক ৪৬ শতাংশ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৮৭ পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৭৪২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৪ হাজার ২৪৮ জন ছাত্র এবং ৪৩ হাজার ৪৯৪ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ এর দিক থেকেও ছাত্রীরা এগিয়ে রয়েছে। পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ পরীক্ষার্থী।

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই গত বছরের থেকে কমেছে। ২০২৪ সালে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২৪ হাজার ৯০২ জন।

দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৫৮.৮৩।

আরও পড়ুন: এইচএসসি ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাফল্য, ৯৬.৩৮ শতাংশ পাস

01

02

Tags: , ,

523
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত