1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

এইচএসসি ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাফল্য, ৯৬.৩৮ শতাংশ পাস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জ সরকারি কলেজ
628

এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সিরাজগঞ্জ সরকারি কলেজ দারুণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৩৮ শতাংশ, যেখানে ৩৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, মোট ৮৩৬ জন পরীক্ষার্থী ফর্ম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ৮২৮ জন। তাদের মধ্যে ৭৯৮ জন উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪১৮ জন পাস করেছে, অনুত্তীর্ণ ৬ জন, এবং জিপিএ-৫ পেয়েছে ২৮০ জন। মানবিক বিভাগে ২০৫ জন পাস করেছে, অনুত্তীর্ণ ৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৭৫ জন, অনুত্তীর্ণ ২৪ জন, আর জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

সিরাজগঞ্জ সরকারি কলেজের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজ দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এবারের ফলাফল আবারও প্রমাণ করেছে কলেজটির একাডেমিক উৎকর্ষের ধারাবাহিকতা।

আরও পড়ুন: এইচএসসি ফলাফল: রাজশাহী শিক্ষাবোর্ডে সবার পেছনে সিরাজগঞ্জ জেলা

01

02

Tags: , ,

628
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত