1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
উল্লাপাড়া স্টেশন
133

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরের মৃতূ হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতু এলাকায় পৌঁছলে ছাদের ওপর থেকে অজ্ঞাত পরিচয় ওই কিশোর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক মোড় এলাকায় উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ধারণা করা হচ্ছে, কিশোরের বয়স ১৪ থেকে ১৫ বছর হবে।

ওসি আরও বলেন, আমরা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

01

02

Tags: , ,

133
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত