1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

‘বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
261

ফ্যাসিষ্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে একটি ছায়া শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নব গঠিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বর্তমানে একটি ছায়া শক্তি সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেছেন যে, অনেক মানুষ এই মিথ্যা গোষ্ঠীর কথায় বিশ্বাস করতে শুরু করেছেন। বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে পাল্টা জবাব দেওয়া এবং জনগণের সামনে নিজেদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে উপস্থাপন করা।

টুকু বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্ম ভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোর বেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোঁখ বের করে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে, ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে।’

নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থেকে ছায়া শক্তির সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

তিনি আরও উল্লেখ করেছেন, আগামীতে সক্রিয় প্রচার ও যুক্তিবাদী প্রতিবেদনের গুরুত্ব বেড়ে যাবে এবং মানুষকে বিভ্রান্তিকর তথ্য থেকে রক্ষা করার জন্য দলবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।

এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও নেতা-কর্মীরা বলছেন, সিরাজগঞ্জে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় প্রচার করতে হবে জনসাধারণের কাছে, যাতে সামাজিক মাধ্যমেও সঠিক তথ্য পৌঁছানো যায়।

01

02

Tags: ,

261
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত