1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ফুলজোড় নদীতে ব্রিজ
204

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ধানগড়া বাজার চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মিনুন।

বক্তারা জানান, রায়গঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী পুরাতন ধানগড়া খেয়াঘাট সংলগ্ন ফুলজোড় নদীতে ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটি নির্মিত হলে ধানগড়া বাজার, ব্রহ্মগাছা, পাঙ্গাসী ও চান্দাইকোনা বাজার উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে সরাসরি যুক্ত হবে।

এতে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি এলাকার অর্থনীতির চাকা আরও সচল হবে। বক্তারা আরও জানান, নদীর পশ্চিম পাড়ে একটি আবাসন প্রকল্প ও অত্যাধুনিক ব্যবসায়ী মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

204
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত