1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে কৃতি পলিটেকনিক শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
119

সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নিউ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে সিরাজগঞ্জ নিউ মডেল একাডেমি এবং সিরাজগঞ্জ নিউ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোছাঃ নাসরিন আক্তারের নির্দেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও উপাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম শরিফ।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা এস. এম. সেলিম রেজা, জাফর ইকবাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আহাদ, পাইকপাড়া মডেল হাইস্কুলের ট্রেড ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তাদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

01

02

Tags:

119
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত