1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে বৃষ্টি ও আবহাওয়ার সতর্কতা, ফসল রক্ষায় কৃষকদের করণীয়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
281

সিরাজগঞ্জে ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর ৯২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৭৫ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) এ তথ্য জানিয়েছে।

ফসল ও কৃষি ব্যবস্থাপনায় করণীয়

* আমন ধান: কুশি গজানো পর্যায়ে জমিতে ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। বৃষ্টির পর আগাছানাশক প্রয়োগ করতে হবে। পোকা আক্রমণ হলে অনুমোদিত ওষুধ যেমন মালাথিওন স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
* শীতকালীন সবজি: আগাম চারা রোপণের আগে মাটি জীবাণুমুক্ত করতে হবে। ঢেঁড়শে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হলে আক্রান্ত ফল ধ্বংস করতে হবে।
* উদ্যান ফসল: নারিকেল গাছে মাকড়সা ও কলায় সিগাটোকা রোগের ঝুঁকি রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে।
* আখ: ১৩৫ দিন বয়সী জমিতে ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে। ঝড়ে ক্ষতি এড়াতে গাছগুলো একসঙ্গে বেঁধে দিতে হবে।

পশুপালন ও মৎস্য

* গবাদিপশু: খুরা ও তড়কা রোগের টিকা দেওয়া, গোশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শুকনা খাবার খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
* হাঁস-মুরগি: ১১-১৪ দিনের মুরগিকে গাম্বোরো রোগের টিকা দিতে হবে।
* মাছ চাষ: ১৫ দিন অন্তর মাছের বাড়ার হার পরীক্ষা, নিয়মিত খাবার ও সার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতা মেনে চললে কৃষকরা বন্যা, রোগবালাই ও উৎপাদন ক্ষতির ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পাবেন।

01

02

Tags:

281
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত