1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

নির্ধারিত তারিখে হচ্ছে না ডিসি গোল্ডকাপ ফুটবল ফাইনাল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ডিসি গোল্ডকাপ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলমান ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ১৯ সেপ্টেম্বর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক মো. হারুন অর রশিদ খান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন তারিখ পরে জানানো হবে।

ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ ও উল্লাপাড়া উপজেলা একাদশের। উল্লাপাড়া উপজেলা দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

এর আগে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলে তাড়াশ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।

স্থগিতের কারণে ফুটবলপ্রেমীরা কিছুটা হতাশ হলেও সবাই নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে বিগত ম্যাচগুলোতে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত