1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কামারখন্দে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
180

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা খাতুন ওই গ্রামের জামায়াত নেতা আব্দুল মজিদের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, সন্ধ্যায় দোকান থেকে সদাই নিয়ে বাড়ি ফিরছিল হাবিবা। এসময় হাটিকুমরুলগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে হাবিবার দাফন সম্পন্ন করা হয়।

01

02

Tags:

180
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত