1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে নিরাপদ মাংস বাজার উন্নয়নে নতুন উদ্যোক্তাদের অনুদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
252

সিরাজগঞ্জে নিরাপদ ও মানসম্মত মাংস বাজার গড়ে তুলতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত Rural Micro-enterprise Transformation Project (RMTP) নতুন উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে আধুনিক মাংস প্রক্রিয়াজাত প্লান্ট উন্নয়ন কার্যক্রম বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ির মো. ওবায়দুল ইসলাম, যিনি “প্রিমিয়াম মিট” ব্র্যান্ড নামে কাজ করবেন, এবং সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মো. আকতার হোসেন, যিনি “সিরাজগঞ্জ নিরাপদ মিট” ব্র্যান্ড নিয়ে কার্যক্রম চালাবেন। প্রতিটি উদ্যোক্তাকে প্রকল্পের পক্ষ থেকে চুক্তি অনুযায়ী ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনডিপি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় আরও দুইজন উদ্যোক্তা— মো. আবুল কালাম ও মো. ইব্রাহীম হোসেন ফিরোজকে ব্লাস্ট ফ্রিজার ক্রয়ের জন্য অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর থেকে আরএমটিপি প্রকল্পের আওতায় “Safe Meat and Milk Products Market Development” উপ-প্রকল্প সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭টি উপজেলার ২৮টি ইউনিয়নের ২০৫টি গ্রামে প্রায় ২৮ হাজার খামারি ও ১ হাজার উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে কাজ করছে।

অনুদান বিতরণ অনুষ্ঠানে আরএমটিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদ মন্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

01

02

Tags:

252
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত