1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে পানসি নৌকা বাইচ উৎসব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
নৌকা বাইচ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদী ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় নৌকা বাইচ উৎসব।

“পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫” আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা। উৎসবকে ঘিরে থাকবে বর্ণিল গ্রামীণ মেলা, যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে হস্তশিল্প, পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবারের স্টল, নাগরদোলা, লোকজ বিনোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে একটি বড় রেফ্রিজারেটর। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি।

আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এবং নদী ও গ্রামীণ সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

উৎসবের সার্বিক পরিচালনায় থাকছে উত্তর বঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, সার্বিক ব্যবস্থাপনায় বিডি নৌকা বাইচ এবং আয়োজনে শোবিজ এন্টারটেইনমেন্ট।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত