1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল, দ্রুত উদ্যোগে কাজীপুরে নির্মিত হলো অস্থায়ী ভাসমান সেতু ৩০ বছর পর সিরাজগঞ্জে এসএসসি-৯৬ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু উৎসব ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত

বেলকুচিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
144

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি জনতা ব্যাংক পিএলসি তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পালের প্রধান পৃষ্ঠপোষকতায়, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পালের সভাপতিত্বে এবং রতন কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী মদন মোহন সেবা সদনের সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি শ্রী অমৃত নারায়ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী শীতল চন্দ্র চাকী এবং গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি সরকারি কলেজের (অব.) সহকারী অধ্যাপক সুব্রত পাল, দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার ও দীপ্তিশ কুমার সরকার এবং জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নিউটন কুমার ঘোষ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকমকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন সাহা, কবি রজনীকান্ত স্মৃতি সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিমল বন্ধু সরকার এবং তামাই শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতার আলোকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্য স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

01

02

Tags: ,

144
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত