1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে পেঁপে চাষের সাফল্যে স্বচ্ছলতায় কৃষক রাসেল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
327

সিরাজগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের যুবক রাসেল আহমেদ পেঁপে চাষে নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। গৃহপালিত পশু-পাখির পাশাপাশি তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিন বিঘা জমিতে ভাইরাস প্রতিরোধী দেশীয় শাহী জাতের পেঁপে আবাদ করেন। অনুকূল আবহাওয়া ও পরিচর্যায় ফলনও হয়েছে ব্যাপক।

তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকাবাসী।

রাসেল জানান, তার বাগানে রয়েছে প্রায় ৮০০ পেঁপে গাছ। প্রতিটি গাছ থেকে গড়ে ৭০০–৮০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে। সব মিলিয়ে ৬–৭ লাখ টাকার বিক্রি হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি মণ ৫০০–৬০০ টাকা এবং পাকা পেঁপে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তার সফলতা দেখে প্রতিবেশীরাও অনুপ্রাণিত হচ্ছেন। খোর্দ্দ শিয়ালকোল গ্রামের কৃষক সায়েম জানান, “রাসেলের সফলতা দেখে আমিও এক বিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেছি।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন বলেন, “রাসেল আহমেদ দেশীয় শাহী জাতের পেঁপে চাষে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাকে নিয়মিত কারিগরি সহায়তা দিয়েছি এবং অন্যান্য কৃষকদেরও এই চাষে উদ্বুদ্ধ করছি।”

এই সাফল্য স্থানীয়ভাবে ফলের চাহিদা পূরণের পাশাপাশি তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলছে।

01

02

Tags: ,

327
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত