1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমছে, ভাঙনের শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
207

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমেছে। এর আগের দিন ৭ সেন্টিমিটার পানি বেড়েছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্টে) যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার (১২.৯০ মিটার) ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে গত শুক্রবার ২২ ও বৃহস্পতিবার ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৯ মিটার। ২৪ ঘণ্টায় সেখানে ৯ সেন্টিমিটার পানি কমেছে এবং বর্তমানে পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, “বর্তমানে যমুনায় পানি কমতে শুরু করেছে। এ কারণে ভাঙনের মাত্রা কম রয়েছে। তবে পানি আরও কমলে নতুন করে ভাঙন শুরু হতে পারে। এ বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।”

তিনি আরও বলেন, “৮২ কিলোমিটার শহররক্ষা বাঁধের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থায়ী বাঁধ ও ভাঙনরোধে প্রকল্প পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বাঁধের নিরাপত্তায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আশা করি, বড় ধরনের বন্যা না হলে আমরা সাধ্যমতো ভাঙন মোকাবিলা করতে পারব।”

01

02

Tags:

207
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত