1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বেলকুচিতে মাসব্যাপী বাণিজ্য মেলার স্টল নির্মাণে ব্যস্ত আয়োজকরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
132

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা আদালত মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আনন্দ ও বাণিজ্য মেলা। আগামী ২২ আগস্ট ২০২৫ থেকে শুরু হতে যাওয়া এ মেলাকে ঘিরে ইতোমধ্যে স্টল নির্মাণের কাজ পুরোদমে চলছে।

বেলকুচি প্রেসক্লাব চালা আদালত মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ৮ আগস্ট থেকে চলমান স্টল নির্মাণ কাজ শুরুর মাধ্যমে মেলার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন নামি-দামি কোম্পানি, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নিচ্ছেন। পোশাক, ইলেকট্রনিকস, খাবার, খেলনা, হস্তশিল্পসহ নানা পণ্যের সমাহার থাকবে মেলাতে।

চালা আদালত মাঠ প্রাঙ্গণের এই মেলাটি শুধু বিনোদনের উৎস নয়, বরং স্থানীয় ব্যবসায়ীদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্ল্যাটফর্ম। বিশেষ করে সিরাজগঞ্জের তাঁতশিল্প এবং স্থানীয় পণ্যের প্রচারে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং দর্শনার্থীদের সার্বিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য নানা আকর্ষণীয় আয়োজন।

মাসব্যাপী এই আনন্দ বাণিজ্য মেলা স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থীকে আকর্ষণ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

01

02

Tags: ,

132
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত