1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জের শ্রমিকদল নেতা আব্দুল মজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জের শ্রমিকদল নেতা আব্দুল মজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে
326

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলার সাবেক নেতা মরহুম আব্দুল মজিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে পৌর শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি মরহুম আব্দুল মজিদের রাজনৈতিক আদর্শ, শ্রমিক অধিকার আন্দোলনে তার অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “মরহুম আব্দুল মজিদ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল সদস্যরা পাশে ছিল বলেও জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা সেখ এবং প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমএ ওয়াহাব। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুমের পুত্র ও ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক হাসিউর রহমান হাসি, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল কোরআন খতম, কবর জিয়ারত এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত