1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
টাইফয়েড টিকাদান
183

জেলার স্বাস্থ্য বিভাগ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ আগস্ট ২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক, ধর্মীয় কমিউনিটি লিডার, টিকাদান কর্মী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ একে.এম ফরহাদ হোসাইন। তিনি টাইফয়েড টিকাদান কার্যক্রমের প্রস্তুতি, লক্ষ্য, পদ্ধতি এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ থেকে ১৮ কর্মদিবসব্যাপী চলবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (৯ম শ্রেণি বা সমমান) সকল শিশু-কিশোর এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুরা এ টিকার আওতায় আসবে।

টিকা: TCV (Typhoid Conjugate Vaccine) – সম্পূর্ণ ফ্রি।
স্থান: স্থানীয় EPI কেন্দ্র, স্কুল/মাদ্রাসা সহ নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রসমূহ (ক্যাম্পেইনের প্রতিদিন)।

টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। রেজিস্ট্রেশন ও কার্ড সংগ্রহ: এখনই www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং টিকার কার্ড সংগ্রহ করে রাখুন।

এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে টাইফয়েড জ্বর প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব বলে অভিমত দেন বক্তারা।

01

02

Tags:

183
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত