1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের সাবেক ২ এমপিসহ ৫১ জনের নামে মামলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জের সাবেক ২ এমপিসহ ৫১ জনের নামে মামলা
142

সিরাজগঞ্জে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরো ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে আসামিরা সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ ঘটান আসামিরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। আওয়ামী সরকারের আমলে জীবনের হুমকি, ভয়ভীতি ও রাজনৈতিক চাপে মামলা করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

01

02

Tags: ,

142
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত