1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

মহাসড়কে প্রতীকী ক্লাসে বসেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মহাসড়কে প্রতীকী ক্লাসে বসেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
162

মহাসড়কে প্রতীকী ক্লাসে বসেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন। প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করায় পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন।

আন্দোলনকারীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না।

বক্তারা আরও বলেন, একনেক সভার সবাই ডিপিপি অনুমোদনে সম্মত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন, প্রস্তাবিত প্রকল্প অঞ্চল পরিদর্শন করে তার মত জানাবেন। তিনি সরেজমিন পরিদর্শন করেও গেলেন এবং প্রতিবেদনও জমা দিলেন। এরপর একাধিক একনেক সভা পার হয়ে গেলেও আমাদের ডিপিপি এজেন্ডা ভুক্ত হয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ।

01

02

Tags:

162
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত