1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীদের উপচেপড়া ভিড়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীদের উপচেপড়া ভিড়
370

সিরাজগঞ্জের মহাসড়কে যাত্রীদের উপচেপড়া ভিড় । ঈদের ছুটির শেষ দিনে শনিবার (১৪ জুন) সকাল থেকে জেলার কড্ডার মোড় এলাকায় দেখা গেছে হাজারো মানুষের অপেক্ষা, যাদের গন্তব্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত। তবে সড়কে নেই পর্যাপ্ত যানবাহন।

অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ির দেখা পাচ্ছেন না। বাসে সাধারণত যাতায়াতে যে ভাড়া নেওয়া হয়, তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ভাড়াও দাবি করছে কিছু পরিবহন।

প্রচণ্ড গরম উপেক্ষা করে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা গার্মেন্টস কর্মী স্বপ্না পারভীন, রেজুওয়ানা খাতুন, কলেজ শিক্ষক মাহফুজুল আদনান, শিক্ষার্থী শরিফুল ইবনে রিতুলসহ অনেকের সঙ্গে কথা হয়।

এ সময় তারা জানান, প্রত্যেক ঈদ-পরবর্তী দিনগুলোতে একই চিত্র দেখা যায়, কিন্তু এবার ভিড় তুলনামূলক অনেক বেশি। কোনো গাড়িতেই সিট খালি নেই।

বিশেষ করে শনিবারই ছুটির শেষ দিন হওয়ায় একসঙ্গে অনেক মানুষ কর্মস্থলে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ অবস্থায় নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকে পণ্যবাহী ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত