1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদের নামে ১৩টি বৃক্ষরোপণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদের নামে ১৩টি বৃক্ষরোপণ
475

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদের নামে ১৩টি বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মুক্তির সোপানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার ১৩ শহীদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণের আগে শহীদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধ আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী।

পরে সকলের উপস্থিতে শহীদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ পরিবারের শহীদের নামে একটি করে বৃক্ষরোপণ করেন।

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদ হলেন- সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপিকর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী, কৈজরির অন্তর ইসলাম, রূপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।

01

02

Tags: ,

475
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত