সিরাজগঞ্জে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট ও আনোয়ারুল আজিম।
উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর একাদশের মুখোমুখি উল্লাপাড়া একাদশ।
গ্যালারিতে ছিল উপচে পড়া জনতা।

Tags: ডিসি গোল্ডকাপ ফুটবল
পরবর্তী নিউজ লোড হচ্ছে...