1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
239

সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মাঠে নামবে সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়া উপজেলা দল।

রোববার বিকেল ৩টায় সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপির। বিশেষ অতিথি থাকবেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

টুর্নামেন্টে সিরাজগঞ্জের ৯টি উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা চলবে ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

সূচি অনুযায়ী, ৮ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়া উপজেলা, ৯ নভেম্বর রায়গঞ্জ ও কাজীপুর উপজেলা, ১০ নভেম্বর চৌহালী ও কামারখন্দ উপজেলা এবং ১১ নভেম্বর শাহজাদপুর উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভা মুখোমুখি হবে। ১২ নভেম্বর বেলকুচি উপজেলা খেলবে প্রথম ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। ১৩ নভেম্বর মাঠে নামবে তাড়াশ উপজেলা ও দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল।

এরপর ১৫ ও ১৬ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে তৃতীয় ও পঞ্চম ম্যাচের বিজয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ষষ্ঠ ও চতুর্থ ম্যাচের বিজয়ী দল। ফাইনালের তারিখ পরে জানানো হবে।

ডিসি গোল্ডকাপ ফুটবলসবগুলো খেলা শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের পাঠানো আমন্ত্রণপত্রে উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সব খেলায় সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

01

02

Tags: ,

239
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত