সদর উপজেলার হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের লাইনের রাইজারে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে হোসেনপুরে মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের রাইজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র দুই মিনিটের মধ্যে দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। পরে ১টা ২৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, বজ্রপাতের কারণে গ্যাস লাইনের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় দুই লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বজ্রপাতের কারণে গ্যাসের লাইনের রাইজারে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
Tags: আগুন, গ্যাস রাইজার, বজ্রপাত, বিদ্যুৎমন্ত্রী
পরবর্তী নিউজ লোড হচ্ছে...