৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এ দারুণ সাফল্য দেখিয়েছেন সিরাজগঞ্জের ক্রীড়াবিদ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী ছাইমুন তাসরিফ। তিনটি ইভেন্টে অংশ নিয়ে তিনি দুটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছেন।
প্রতিযোগিতায় তিনি ১,৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন। এছাড়া ৪×৪০০ মিটার রিলে ইভেন্টেও স্বর্ণপদক অর্জন করেন। ৮০০ মিটার দৌড়ে তিনি রৌপ্যপদক লাভ করেন।
ছাইমুন তাসরিফ সিরাজগঞ্জ শহরের আমলাপাড়ার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ ভর্তি হন। সেখানে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তুলে জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন।

তার এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন জেলার ক্রীড়াপ্রেমী মানুষ। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ছাইমুনের এই অর্জন সিরাজগঞ্জের নতুন প্রজন্মকে অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে আরও উৎসাহিত করবে।
তাঁর এই সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য আরও সাফল্য এনে দেবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা।
Tags: ছাইমুন তাসরিফ, জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স
পরবর্তী নিউজ লোড হচ্ছে...