1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

শাহজাদপুরে ভাইরাল ভিডিও: প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
মাদক নেওয়া ভাইরাল প্রধান শিক্ষক
143

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবরিনা শারমিনের স্বাক্ষরিত পৃথক আদেশে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

মাউশির বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক-২ এস. এম. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ করতে দেখা যায়।

আদেশে উল্লেখ করা হয়, তার এ ধরনের আচরণ শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯’ অনুযায়ী এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের শামিল। এ কারণে তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত এবং ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী তার এমপিও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবরিনা শারমিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘রাজশাহী শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪’ এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুলাই থেকে মো. রুহুল আমিনের সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে।

বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষাকার্যক্রম সচল রাখতে সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

01

02

Tags: ,

143
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত