1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে যুব জামায়াতের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা যুব জামায়াতের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

খেলাটি দেখতে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শন করেন।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মোস্তফা মাহমুদ। এছাড়াও জেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

যুব জামায়াতের নেতা মাইনুল হক জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত