পিরোজপুরের জালে তিন গোল, শেষ চারের আশা জাগাল সিরাজগঞ্জ
নাজমুল ইসলাম
আপডেট সময়
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
পিরোজপুরের জালে তিন গোল, শেষ চারের আশা জাগাল সিরাজগঞ্জ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে সিরাজগঞ্জ জেলা দল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিরোজপুরকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিরাজগঞ্জ। প্রথমার্ধের ১৪ নম্বর জার্সিধারী আব্দুল আহাদের গোলে এগিয়ে যায় দলটি। গোল হজমের পর পিরোজপুর সমতায় ফেরার চেষ্টা করলেও সিরাজগঞ্জের রক্ষণভাগ ছিল দৃঢ়। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিরাজগঞ্জ। দ্বিতীয়ার্ধে মোরসালিনের গোলে ব্যবধান ২-০ হয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় দলটি। ম্যাচের শেষ দিকে লিমনের গোলে ব্যবধান ৩-০ হলে পিরোজপুরের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ। দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সিরাজগঞ্জের আব্দুল আহাদ। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার রিমন আহমেদ। এই জয়ে তিন ম্যাচ শেষে সিরাজগঞ্জের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মৌলভীবাজারের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় শেষ ম্যাচটি তাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপ সামলে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে দলটি। গ্রুপ পর্ব শেষে সিরাজগঞ্জ ও পিরোজপুর সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সিরাজগঞ্জ। ফলে নকআউট পর্বে জায়গা পাওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।
67
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে সিরাজগঞ্জ জেলা দল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিরোজপুরকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিরাজগঞ্জ। প্রথমার্ধের ১৪ নম্বর জার্সিধারী আব্দুল আহাদের গোলে এগিয়ে যায় দলটি। গোল হজমের পর পিরোজপুর সমতায় ফেরার চেষ্টা করলেও সিরাজগঞ্জের রক্ষণভাগ ছিল দৃঢ়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিরাজগঞ্জ। দ্বিতীয়ার্ধে মোরসালিনের গোলে ব্যবধান ২-০ হয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় দলটি।
ম্যাচের শেষ দিকে লিমনের গোলে ব্যবধান ৩-০ হলে পিরোজপুরের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ।
দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সিরাজগঞ্জের আব্দুল আহাদ। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার রিমন আহমেদ।
এই জয়ে তিন ম্যাচ শেষে সিরাজগঞ্জের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মৌলভীবাজারের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় শেষ ম্যাচটি তাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপ সামলে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে দলটি।
গ্রুপ পর্ব শেষে সিরাজগঞ্জ ও পিরোজপুর সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সিরাজগঞ্জ। ফলে নকআউট পর্বে জায়গা পাওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।