1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
42

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা সোনালী ব্যাংক প্রধান শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার দুপুরের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবরণ জাতির অপূরণীয় ক্ষতি। তার আদর্শে আমরা লাখো কর্মী তার সুযোগ্যপুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফয়সাল মাহমুদ, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার।

আলোচনা সভা শেষে দোয়া এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কার্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত