1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
142

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বৃদ্ধা ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক স্থানে ভেসে ওঠা মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উল্লাপাড়ার শতবর্ষী মায়া রাণী শীল এবং শাহজাদপুরের কিশোর তামিম হোসেন (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উল্লাপাড়ার ঘাটিনা পালপাড়া এলাকায় বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নেমে মায়া রাণী শীল নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্যাপক অনুসন্ধান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার তালগাছি বালু পয়েন্ট সংলগ্ন করতোয়া নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ সেটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

অন্যদিকে, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের কিশোর তামিম হোসেন নিখোঁজ হয়। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

01

02

Tags: ,

142
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত