1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
158

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ মে) দুপুরে কামারখন্দ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উপজেলার আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে হালুয়াকান্দি নয়াপাড়া গ্রামের সুজন প্রামানিককে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া কৃষ্ণদিয়ার এলাকায় পৃথক অভিযানে আব্দুল আলিম, সেলিম প্রামানিক, সোহেল আকন্দ ও জামতৈল মধ্যপাড়া গ্রামের শাহিন প্রামানিককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার শাকিল নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

01

02

Tags: ,

158
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত