1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন সিরাজগঞ্জের মিরপুর বাস টার্মিনালে চালু হলো ঢাকাগামী বাসের সব কাউন্টার বিশ্বকাপকে বরণ করে নিতে সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক
                   
                       

উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
134

উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে নিহত নাসিমা খাতুন ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন বিধবা নাসিমা খাতুন। আজ ভোরে হঠাৎ ঝড় শুরু হলে একটি বড় গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন নাসিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বামীর মৃত্যুর পর তিনি রাস্তার পাশে ঘর তুলে বসবাস করছিলেন। আজ ভোরে ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তিনি মারা যান।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে এক নারীর প্রাণহানি হয়েছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত