1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

সিরাজগঞ্জের ৩ উপজেলায় প্রায় ৪ হাজার লিটার তেল জব্দ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
102

সিরাজগঞ্জের কাজিপুর, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৮২৯ লিটার পেট্রল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ সময় তিন ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এবং বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এসব অভিযান চালানো হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনামুখি বাজারের অনুমোদনহীন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রল জব্দ করা হয়। দোকান মালিক রৌহাবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে শাহ আলম জ্বালানি সংগ্রহ এবং মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান বলেন, বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকায় মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ তেলের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দ এবং দোকান মালিক শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শাহাদত দোকানের ভেতর অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল মজুদ ও বিক্রি করে আসছিলেন।

একই দিনে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, উভয় স্থান থেকে জব্দ তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত