1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
117

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রঞ্জু, সুমন ও আব্দুল লতিফের পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

সম্প্রতি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফসহ দলীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, জুলাইয়ের শহীদরা জাতির জন্য প্রেরণার উৎস। তাদের আত্মত্যাগ জাতিকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি জোগায়। তাই শহীদদের অবদান কখনো ভোলা যাবে না।

তারা আরও বলেন, শহীদদের পরিবারের পাশে থাকা এবং তাদের খোঁজখবর নেওয়া সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত