1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
115

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকালে সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে শাহ আলম মারা যান।

নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় আড্ডা দিতেন এবং মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন একাধিকবার তাদের নিষেধ করেন। এর জেরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে তাকে সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

01

02

115
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত