1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সিরাজগঞ্জে বাস ও সিএনজি চালকদের জরিমানা হাটিকুমরুল মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ ঈদযাত্রায় সিরাজগঞ্জের পথে নেই যানজট সিরাজগঞ্জের বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত সিরাজগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী
                   
                       

সিরাজগঞ্জে বাড়ছে সূর্যমুখী চাষ, ফসলের পাশাপাশি পর্যটনের সম্ভাবনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। জেলার বিভিন্ন উপজেলার মাঠ এখন হলুদ ফুলে ছেয়ে গেছে। এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ফসলের পাশাপাশি হচ্ছে পর্যটনের নতুন সম্ভাবনা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় আড়াই হেক্টর জমিতে এ চাষ করা হয়েছে। এছাড়া কাজীপুর, চৌহালী, কামারখন্দ, শাহজাদপুর, বেলকুচি, তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলাসহ চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। বীজ বপনের প্রায় তিন মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এবং হেক্টরপ্রতি প্রায় ১.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

সদর উপজেলার মেছড়া চরের কৃষক আব্দুল বারি জানান, তিনি সারাবছর ধান, গম ও সবজির চাষ করেন। গত দুই বছর ধরে সূর্যমুখী চাষ শুরু করেছেন। এবারও এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। তিনি বলেন, “আমার ক্ষেত এখন ফুলে ভরে গেছে। প্রতিটি ফুল যেন সূর্যের মতো হাসছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের চেয়ে এবারও ভালো লাভের আশা করছি।”

চৌহালী উপজেলার ওমরপুর চরের কৃষক বকুল হোসেন জানান, চরাঞ্চলের অনেক জমি পতিত পড়ে থাকে। তিনি এবার তিন বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। প্রতি বিঘায় প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এবং ১৫ থেকে ২০ হাজার টাকা লাভের আশা করছেন।

কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের কৃষক বাতেন সরকার বলেন, আগে ধান, গম ও ভুট্টা চাষ করলেও তেমন লাভ হতো না। গত পাঁচ বছর ধরে সূর্যমুখী চাষ করে বেশি লাভ পাচ্ছেন। ভবিষ্যতে আরও বেশি জমিতে এই ফুল চাষের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, সদর উপজেলায় বিভিন্ন ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষও বাড়ছে। এবছর আড়াই হেক্টর জমিতে এ চাষ হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে সূর্যমুখীর আবাদ বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা জানান, সিরাজগঞ্জের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য উপযোগী। এবছর ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং বর্তমান অবস্থায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ বলছে, কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি সৌন্দর্যের কারণে এসব ক্ষেত এখন স্থানীয়ভাবে নতুন আকর্ষণ হিসেবেও পরিচিতি পাচ্ছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত