1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, সিরাজগঞ্জ পৌর বিএনপির সতর্কবার্তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ বিএনপি
144

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য, মাদক ও জুয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম এক বিবৃতিতে জানান, পৌরসভার ১৫টি ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, দখল, মামলা বাণিজ্য, মাদক, জুয়া বা ফ্যামিলি কার্ডের বিষয়ে অবৈধ অর্থ লেনদেন করেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

নেতারা জানান, নতুন সরকার গঠনের পর থেকেই বিএনপি সব ধরনের অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নেতারা বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে অপরাধে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে কোনো অনিয়মের তথ্য থাকলে তা দলীয়ভাবে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

01

02

Tags:

144
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত